1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

প্রধান বিচারপতির কাছে ৫৪ জনের মুক্তি চান জাফরুল্লাহ-সাকি-নুর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একটি ভয়ঙ্কর অপশক্তি জনগণের ওপরে চেপে বসেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ অপশক্তিকে প্রতিরোধ করতে জনগণ ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (৩১ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মহানগর দক্ষিণ বিএনপি, দক্ষিণ যুবদল ও পূর্ব ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী, বস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করেন তিনি। জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ খাদ্য সামগ্রী, বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

র্মিজা আব্বাস বলেন, দেশে একটি ভয়ঙ্কর অপশক্তি জনগণের ওপরে সিন্দাবাদের মতো চেপে বসেছে। এ যেন আরব্য উপন্যাসের গল্পের মতো। ওই অপশক্তির অপকর্ম ঢাকার জন্য তারা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ওপরে আজকে নিপীড়নের খড়গ চালিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, জনগণকে, আমাদের নেতা-কর্মীদের এ খড়গ প্রতিরোধ করতে হবে। আমাদের কথা বলার অধিকার আদায় করতে হবে, আমাদের স্বাধীনতা আদায় করতে হবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা আব্বাস বলেন, এ সরকার লুটেরা সরকার। তারা যতদিন ক্ষমতায় থাকবে এদেশের কিছু মানুষের উন্নয়ন হবে। সাধারণ মানুষের আয়-উন্নতি হবে না। আজকে আপনারা এতোগুলো টেলিভিশন, এতোগুলো চ্যানেল, এতো সাংবাদিক। আমার যতটুকু জানা আছে এখন বহু সাংবাদিক ও ক্যামেরাম্যান বেকার হয়ে গেছেন। তাদের নাকী চাকরি নেই।

অনুষ্ঠানে মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুব দল দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, পূর্বের সভাপতি খন্দকার এনামুল হকসহ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com