1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রী ২ গরু ৬ ছাগল, খালেদা জিয়া ১ গরু ১ ছাগল দিয়ে কোরবানি দিয়েছেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ দুটি গরু ও ছয়টি ছাগল কোরবানি দিয়েছেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। তিনি জানান, এই কোরবানির মাংস গণভবনের কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।

তিনি আরো জানান, ঈদের এই দুই দিন বিশেষ করে গণভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। যেকোনো মানুষ গণভবনে ঢুকতে পারে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু করোনা মহামারীর কারণে গত বছর থেকে প্রধানমন্ত্রী জনগণের সেই অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা তার জন্য একটি বেদনার বিষয়।

অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদুল আজহা উদযাপন করছেন গুলশানের বাসভবন ফিরোজায়। বুধবার বিএনপির চেয়ারপারসনের এক আত্মীয় এই সব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে খালেদা জিয়া একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন। কোরবানির পশুর মাংসের কিছু অংশ তার বাসভবনের স্টাফরা খাবারের জন্য রাখবেন। অধিকাংশ রাজধানীর কয়েকটি এতিমখানা এবং আশপাশের গরিবদের মধ্যে বিলি করা হবে। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুটি গরু কোরবানি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতি বছর ঈদের দিন দুপুরে নিকটাত্মীয়দের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন খালেদা জিয়া। এবারও তার ভাই শামীম ইসকান্দার, তার পরিবারের সদস্য ও তার আরেক ভাই প্রয়াত সাঈদ ইসকান্দারের স্ত্রী ও পরিবারের অন্যরা খালেদা জিয়ার কাছে আসেন। তারা দুপুরে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
খালেদা জিয়া লন্ডনে থাকা তার বড় ছেলে তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী ও সন্তানদের সঙ্গে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com