1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন তিন নিয়োগ, প্রজ্ঞাপন জারি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক  : প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একান্ত সচিব-১, সহকারী একান্ত সচিব-১ এবং প্রোটোকল অফিসার-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যতদিন পদে বহাল থাকবেন অথবা তাকে এ পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার নিয়োগের মেয়াদ নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অপর এক আদেশে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে এ নিয়োগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com