1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

প্রথম ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নতুন বছরে শিক্ষার্থীদের জন্য অর্ধেক বই ছাপানো শেষ হয়েছে। আগামী বছর প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রম। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নের ওপর জোর দেয়া হবে বেশি।

শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না দিলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন হবে। এ অবস্থায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, জানুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহ শুক্রবার ও শনিবার শিক্ষকদের সরাসরি প্রশিক্ষণ দেয়া হবে।

আগামী বছর থেকে প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে ক্লাস করবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম জানিয়েছেন, নতুন শিক্ষাক্রম শুরুর সব প্রস্তুতি নেয়া হচ্ছে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে ৫১ ভাগ এবং প্রথম শ্রেণির বই পৌঁছেছে ৪৯ ভাগ। ডিসেম্বরের মধ্যেই সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এরই মধ্যে অনলাইনে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের সহযোগী অধ্যাপক মজিবুর রহমান জানান, অনলাইন নয় শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে সশরীরে। শিক্ষকদের স্বচ্ছ ধারণা না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পর্যাপ্ত প্রশিক্ষণ না দিলে এটি বাস্তবায়ন কঠিন হয়ে যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিক্ষকদের প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে। শুধু ডিসেম্বরেই নয় ক্লাস শুরু হওয়ার পর প্রথম তিন সপ্তাহ শুক্রবার ও শনিবার শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com