1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা

প্রথম ম্যাচ জিতল বরিশাল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হয়েছে আজ। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। যেখানে সহজেই জয় তুলে নিয়েছে বরিশাল দল।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ৬ উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে যায় বরিশাল। হাতে ছিল আরো ৮ বল।

শুক্রবার মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

চট্টগ্রামের পক্ষে ব্যাট হাতে ইনিংস শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক কেনার লুইস ও ইংল্যান্ডের উইল জ্যাকস। ছক্কা মেরে ইনিংস শুরু করেন লুইস। স্পিনার নাইম হাসান প্রথম বলেই ছক্কা খেলেও তৃতীয় বলে লুইসকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। ৩ বলে ৬ রান করে ফেরেন লুইস।

দ্বিতীয় উইকেটে ইনিংস মেরামতের কাজ শুরু করেছিলেন জ্যাকস ও তিন নম্বরে নামা আফিফ হোসেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। আফিফকে ব্যক্তিগত ৬ রানে থামান বরিশালের ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফ। আফিফ-জ্যাকস জুটিতে আসে ১৬ রান ।

দলীয় ২২ রানে আফিফের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় চট্টগ্রাম। ১৪ ওভারে ৬৩ রানে ৬ উইকেটে পরিণত হয় তারা। সাব্বির রহমান ৮, জ্যাকস ১৬, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৯ ও শামিম হোসেন ১৪ রান করে ফেরেন।

দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়া চট্টগ্রামকে তিন অংকের কাছাকাছি নিয়ে যান সপ্তম উইকেটে জুটি বাঁধা নাইম ইসলাম ও ইংল্যান্ডের বেনি হাওয়েল। ৩২ রান যোগ করেন তারা। ১৯তম ওভারের প্রথম বলে নাইমকে ১৫ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন জোসেফ।

একই ওভারে পরের পাঁচ বলে ২টি চার ও ১টি ছক্কায় ১৬ রান আদায় করে নেন হাওয়েল। এতে চট্টগ্রামের দলীয় স্কোর তিন অংকে পা রাখে। শেষ ওভারে ব্রাভোর তৃতীয় ডেলিভারিতে আরো ১টি ছক্কা হাকান হাওয়েল। পঞ্চম বলে হাওয়েলকে শিকার করেন ব্রাভো। আর শেষ বলে বাউন্ডারি আসে মুকিদুল ইসলামের ব্যাটে। শেষ ৫ ওভারে ৫২ রান তুলে সম্মানজনক সংগ্রহ পায় চট্টগ্রাম।

শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করে চট্টগ্রাম। ৩টি করে চার-ছক্কায় ২০ বলে ৪১ রান করেন হাওয়েল। বরিশালের জোসেফ ৩২ রানে ৩টি উইকেট নেন। এছাড়া নাইম ২টি, সাকিব-লিন্টট ও ব্রাভো ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১২৫/৮, ২০ ওভার (হাওয়েল ৪১, জ্যাকস ১৬, জোাসেফ ৩/৩২)।

ফরচুন বরিশাল: ১২৭/৬, ১৮.১ ওভার (সৈকত আলি ৩৯, জিয়াউর ১৮*, মিরাজ ১৬/৪)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com