1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

প্রতিবাদ: দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সাংবাদিক নাহিদা আক্তার লাকীর প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩২১ বার দেখা হয়েছে

প্রতিবেদক: কাজল :  খুলনার পঙ্গু হাসপাতালে ওষুধের দোকানের মালিক আলমগীর হোসেন (পিতা: আব্দুস শুকুর গাজী, ঠিকানা: হাজী মোহাম্মদ মহাসিন রোড, খুলনা সদর থানা) এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবার, নারী কেলেঙ্কারি এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সাংবাদিক নাহিদা আক্তার লাকীর সঙ্গে প্রতারণা ও হুমকি

সাংবাদিক ও মানবাধিকার কর্মী নাহিদা আক্তার লাকীকে আলমগীর হোসেন অসৎ উদ্দেশ্যে কু-প্রস্তাব দেন। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায়, তাকে নানা ধরনের হুমকি দেওয়া হয় এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র শুরু হয়।

এর আগে, আলমগীর হোসেন ও তার ব্যবসায়িক অংশীদার জাহিদুল ইসলাম সোহেল, নেতাই বাবুর কাছ থেকে টাকা উদ্ধারের জন্য নাহিদা আক্তার লাকীর সাহায্য চান। আইনগতভাবে সঠিক পন্থায় নেতাই বাবুর সম্পত্তি নিলামের মাধ্যমে পাওনা টাকা আদায়ে সহায়তা করেন লাকী। কিন্তু পরবর্তীতে সোহেল ও আলমগীর হোসেন লাকীর সঙ্গে প্রতারণা করেন এবং তার ন্যায্য পাওনা পরিশোধ করতে অস্বীকৃতি জানান।

পরিস্থিতি আরও জটিল হয় যখন খুলনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এসআই শাহ আলমের নেতৃত্বে নাহিদা আক্তার লাকীকে থানায় ডেকে জোরপূর্বক একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যেখানে নেতাই বাবুর দলিল ফেরত দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়। লাকী এই অন্যায় আচরণের বিরুদ্ধে উপ-পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

প্রাণনাশের হুমকি ও সামাজিক সম্মানহানির চেষ্টা

লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে লাকী বিভিন্নভাবে বিভিন্ন ফোন নাম্বার থেকে,ও বিভিন্ন ভাবে হুমকি পেতে থাকেন। তাকে বাধ্য করা হয় যেন তিনি কোনো অভিযোগ না করেন এবং তাদের দাবির বিরুদ্ধে না যান। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, নিরাপত্তার স্বার্থে তিনি সংবাদকর্মীদের সামনে নেতাই বাবুর দলিল ফেরত দিতে বাধ্য হন।

এদিকে, লাকী খুলনা মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিয়ে ‘এল.কে. সমাজ কল্যাণ যুব উন্নয়ন ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক উন্নয়ন সংস্থা পরিচালনা করছিলেন এবং রূপসা বালির মাঠে একটি অনুমোদিত মেলার আয়োজন করেছিলেন। কিন্তু সেই মেলায় আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম সোহেল ও তাদের সহযোগী মেলার আয়োজকদের কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ৫০ হাজার টাকা আদায় করে। অথচ, তাদের এ মেলার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না।

দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও শাস্তির দাবি

এই চক্র দীর্ঘদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি এবং নারী নির্যাতনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। লাকীর সামাজিক সম্মানহানি, বিভিন্ন ফোন নাম্বার থেকে,ও বিভিন্ন ভাবে,হুমকি এবং মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার মাধ্যমে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। এ কারণে, সাংবাদিক নাহিদা আক্তার লাকী দুর্নীতিবাজ আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম সোহেল এবং তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে সমাজে শিশু ও নারী নির্যাতনের ঘটনা বন্ধ হবে না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, তারা যেন দ্রুত পদক্ষেপ নেন এবং অপরাধীদের আইনের আওতায় আনেন।’

সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীরা নাহিদা আক্তার লাকীর পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং দোষীদের শাস্তির দাবিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com