1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

পোশাক খাতে অস্থিরতা, উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) রাতে তাকে নেত্রকোণার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকশ্রমিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন হৃদয়। পরে রোববার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হৃদয়কে কেন্দুয়া থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতের প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত হৃদয় ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানার আঠারবাড়ী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com