1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

পুরুষের স্তন ক্যান্সার বুঝার উপায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্তন ক্যান্সার সাধারণত নারীর মধ্যেই বেশি প্রচলিত। তবে পুরুষেরও কিন্তু এটি হওয়ার ঝুঁকি থাকে। আর আমরা নারীর স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন থাকলেও কিন্তু পুরুষের ক্ষেত্রে তেমন সচেতন হতে দেখা যায় না।

পুরুষের স্তন ক্যান্সার বিরল হলেও কিন্তু এমন নয় যে এটি হয়ই না। সম্ভাবনা কম থাকলেও এটি হতেই পারে। তাই পুরুষের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া উচিত নয়। এ জন্য পুরুষের স্তন ক্যান্সারের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে নিজেকে সচেতন করা উচিত। জানুন পুরুষের স্তন ক্যান্সার কীভাবে বুঝবেন—

১. একটি স্তনে ব্যথাহীন পিণ্ড
পুরুষের স্তন ক্যান্সার হলে একটি স্তনে ব্যথাহীন পিণ্ড দেখা যেতে পারে। এমনটি মনে হলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

২. স্তনবৃন্ত দেবে যাওয়া
স্তন ক্যান্সারের আরেকটি লক্ষণ হচ্ছে স্তনবৃন্ত দেবে যাওয়া। স্তন ক্যান্সার হলে আপনার স্তনে এমন পরিবর্তন দেখা দিতে পারে। আবার স্তনে পিণ্ড বা ফোলাভাবও দেখা দিতে পারে।

৩. স্তনের ত্বকে জ্বালা বা ডিম্পলিং
স্তনের ত্বকে জ্বালাপোড়া ও ডিম্পলিং দেখা দিতে পারে স্তন ক্যান্সার হলে।

৪. স্তনবৃন্ত স্রাব
স্তন ক্যান্সার হলে পুরুষেরও স্তনে স্তনবৃন্ত স্রাব দেখা যেতে পারে।

৫. স্তনের বোঁটা টেনে যাওয়া বা স্তনবৃন্তের জায়গায় ব্যথা হওয়া
স্তন ক্যান্সারের এটি আরেকটি উপসর্গ। এমনটি হলে স্তনের বোঁটা টেনে যাওয়া বা স্তনবৃন্তের জায়গায় ব্যথা হতে পারে।

এই লক্ষণগুলো হচ্ছে— স্তন ক্যান্সারের প্রাথমিক সতর্কীকরণ লক্ষণ। তবে কিছু লক্ষণ রয়েছে, যেগুলো থেকে আরও ভালোভাবে বোঝা যায় যে, ক্যান্সার ছড়িয়ে পড়ছে। যেমন— লিম্ফ নোড ফুলে যাওয়া, স্তনে ব্যথা এবং হাড়ের ব্যথা হলে সেটি আরও গুরুতর কিছু হতে পারে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। বেশিরভাগ স্তন ক্যান্সার ৫০ বছর বয়সের পরে হয়ে থাকে বলে স্বাস্থ্য সংস্থা পরামর্শ দেয়। এছাড়া নিয়মিত স্তন স্ক্রিনিং পুরুষের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকির কোনো লক্ষণ শনাক্ত করার একটি কার্যকর উপায় হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com