1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

পুরস্কার পেলেন নাট্যকার মেহজাবীন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঈদে প্রচারিত জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীর ‘আলো’ শিরোনামের নাটকটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। এই তারকা অভিনেত্রীর নিজের লেখা গল্পে নাটকটির বিষয়বস্তু ছিলো নারী পুলিশদের কর্মের সহায়ক পরিবেশ সৃষ্টি করে দেওয়া এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। এর মধ্য দিয়ে এবার নাট্য কার হিসেবে সম্মাননা পেলেন মেহজাবীন।

মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘আলো’ নাটকের জন্যি বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এই সম্মাননা প্রদান করেছেন তাকে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মেহজাবীন ও তার টিমকে বৃহস্পতিবার দুপুরে ডিএমপিতে আমন্ত্রণ জানানো হয়। এসময় মেহজাবীনের হাতে সম্মাননা পদক তুলে দেন আমেনা বেগম (ডিএইজি , ডিএমপি স্পেশাল ব্রাঞ্চ)।

কাজের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত মেহজাবীন বলেন, ‘যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছ থেকে সমর্থন, উৎসাহ এবং ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। পুলিশ প্রশাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে এ পেশায় নিয়োজিত নারী পুলিশদের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে ‘আলো’ নাটকটি লিখেছিলাম। তখনো ভাবিনি যে, এই নাটক সাধারণ দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি যাদের জন্য লেখা, তাদের মনকেও এতটা স্পর্শ করবে। এই সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর প্রতি।’

এসময় তারকা পুলিশ কর্মকর্তা ডিএ তায়েবও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘আলো’ নাটকে মেহজাবীনের সঙ্গে আরো অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, আহসানুল হক মিনু, ইকবাল হোসেন, বাসার বাপ্পি, মাহমুদা মাহা প্রমুখ। গত ২৪ জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে নাটকটি। এ পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৩২ লাখ ৬৬ হাজারের বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com