1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে বিএনপির সমাবেশে কর্মীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খুলনা থেকে ১৮টি রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার সকাল থেকে অসংখ্যযাত্রীকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে এসে গন্তেব্যে পৌঁছানোর বাস না পেয়ে ফিরে যেতে দেখা যায়।

বিএনপি নেতারা অভিযোগ করছেন খুলনায় বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের বাধা দিতেই ধর্মঘট ডেকেছে বাস মালিকরা।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় প্রায় ৬০-৭০ কিলোমিটার পথ পায়ে হেঁটেও বিএনপির অনেক কর্মী খুলনায় সমবেশ স্থলে পৌঁছেছেন।

সাতক্ষীরার তালা থেকে বিএনপি কর্মী শেখ মো. জলিল প্রায় ১০ ঘণ্টা পায়ে হেঁটে খুলনায় পৌঁছান। তিনি বলেন, পথে পথে নানা ভোগান্তি সহ্য করে বিএনপি কর্মীরা সমাবেশ সফল করতে এসেছেন। তিনি বলেন, বিগত দিনে হামলা-মামলা দিয়ে তাদেরকে নাজেহাল করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। একারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে দাবি জানিয়ে তারা সমাবেশে উপস্থিত হয়েছেন।

একইভাবে নড়াইল থেকে প্রায় ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে খুলনায় সমাবেশ স্থলে এসেছেন বিএনপি কর্মী মোহাম্মদ সেলিম। খুলনায় আসতে তার সময় লেগেছে ৭ ঘণ্টা। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নড়াইল থেকে কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল, রিক্সাভ্যান ও ট্রলারে খুলনা এসে পৌঁছেছেন। তাদের সবার হাতে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ ‘গুম খুন বন্ধ করো, চাল ডালের দাম কমাও’ ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো’ এ রকম নানা ধরনের প্লাকার্ড রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com