1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত

পাহাড় ধ্বসের ঝুঁকিতে কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনি ও লগগেইট এর ৫শ পরিবার : নিরাপদ আশ্রয়ে নিতে প্রশাসনের চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি :- সপ্তাহ জুড়ে রাঙামাটির কাপ্তাইয়ের
আশে-পাশে এলাকায় ভারী বর্ষণ হচ্ছে। যার ফলে পাহাড় ধ্বসের ঝুঁকিতে রয়েছে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর লগগেইট এবং ঢাকাইয়া কলোনিতে বসবাসরত ৫শ পরিবার। যেকোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। আর সেই জন্য প্রশাসনের পক্ষ হতে সর্তক করে দেওয়া হচ্ছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আসতে। ইতিমধ্যে গত সোমবার (১ জুন) উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের ঢাকাইয়া কলোনির ১৪ টি
পরিবারের ৫০ জন সদস্য স্থানীয় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। তিনি আরোও জানান, আশ্রয় কেন্দ্রে আসা লোকদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করছেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট এর সদস্য এবং কাপ্তাই তথ্য অফিসের প্রচার দল এই কার্যক্রমে সহায়তা করছেন।

অপরদিকে সোমবারও (১ জুন) বিকেল ৪ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন কাপ্তাই লগগেইট এবং ঢাকাইয়া কলোনিতে ঘরে ঘরে গিয়ে জনগণকে সচেতন করেন এবং নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ জানান । এসময় কাপ্তাই যুব রেড ক্রিসেন্ট এর দলনেতা আসিফুল ইসলামের নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট দলের সদস্য এবং ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও ইউপি সদস্য ইমান আলী উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এই প্রতিবেদককে জানান, এখন বৃষ্টির মৌসুম, ভারী বৃষ্টি হলে যেকোন সময় পাহাড় ধ্বসের ঘটনা ঘটতে পারে, তাই আমরা তাদেরকে নিরাপদ আশ্রয় হিসেবে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাচ্ছি । ইতিমধ্যে সোমবার (১ জুন) কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১৪ টি পরিবারের ৫০ জন সদস্য আশ্রয় নিয়েছেন। আমরা প্রশাসনের পক্ষ হতে তাদেরকে খাবার পরিবেশন করেছি।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, অতি বর্ষণের ফলে এই এলাকায় অতীতে পাহাড় ধ্বসে হতাহতের ঘটনা ঘটেছে, তাই আমরা তাদেরকে অনেক আগে থেকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করে আসছি। এরপরেও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ঘরে থেকে যায়।

স্থানীয় ইউপি সদস্য ইমান আলী জানান, লগগেইট এবং ঢাকাইয়া কলোনিতে ৫শ পরিবারের বসবাস। অধিকাংশ পরিবার পাহাড় ধ্বসের ঝুঁকিতে বসবাস করে আসছে। আমরা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে বিশেষ করে বর্ষা মৌসুমে তাদেরকে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ করে আসছি। ইতিমধ্যে কিছু পরিবার আশ্রয় কেন্দ্রে আসলেও অনেকে ঘরে রয়ে গেছেন।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপুর নির্দেশনায় আমি কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনি, লগগেইট সহ বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন করেছি। এইসব এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করেছি।

ছবি: ঝুঁকিপূর্ণ কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনির ছবি। আজ সকালে তোলা ছবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com