1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি  : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে মোহাম্মদ সোলায়মানকে সভাপতি, ডা. মুহাম্মদ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক ও এডভোকেট নুর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পিসিএনপির রাঙামাটি জেলা সভাপতি শাব্বির আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট পারভেজ তালুকদার।
আলোচনা শেষে পূর্বের জেলা কমিটি বাতিল ঘোষণা করেন কেন্দ্রীয় চেয়ারম্যান। পরে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে পিসিএনপির রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আবু বকর, এস এম জি আজম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইবরাহিম, এডভোকেট রহমতউল্লাহ, হিরো তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ছগির আহমেদ, অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো: আলমগীর হোসেন, সদস্য এডভোকেট পারভেজ তালুকদার, আব্দুল কাইয়ুম ও মোরশেদা আক্তার।
আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com