1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

পানির চাপে ভেঙে গেছে মুছাপুর রেগুলেটর, আতঙ্কে এলাকাবাসী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বন্যার পানির তীব্র চাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভেঙে গেছে মুছাপুর ২৩ ভেন্ট রেগুলেটর। এতে জেলার কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী, দাগনভূঞাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, উজানের পানি ও ভারি বর্ষণে পানি মুছাপুর স্লুইসগেটের রেগুলেটরের ২৩টি গেট দিয়ে বঙ্গোপসাগরে যায়। সোমবার সকালে পানির তীব্র চাপে ভেঙে যায় রেগুলেটর। এতে ব্রিজও তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, তীব্র পানির চাপে আমাদের মুছাপুর ক্লোজার শেষ। আমরা অসহায় হয়ে পড়েছি। জোয়ার হলে এখন কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করা ছাড়া আর উপায় নাই।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, মুছাপুর রেগুলেটরটি পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়াররা কাজ করছেন।

পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com