1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৭৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ১টায় এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। আর ভোগান্তিতে পড়ে আটকে পড়া যাত্রী ও শ্রমিকরা।

বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের মহা-ব্যবস্থাপক জিল্লুর রহমান জানায়, গত রাত ১১টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। সময় গড়ানোর সাথে সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে মধ্য রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে তীব্র আকার ধারণ করে। এতে নদীর চ্যালেনের বিকন বাতি ও মার্কিন পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

তিনি আরও বলেন, একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সবগুলো ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ছোট-বড় ৫৫টি যানবাহন নিয়ে পাঁচটি ফেরি আটকে পড়ে মাঝ নদীতে। এসময় তীব্র শীত ও যানজটে চরম ভোগান্তিতে পড়েন ঘাটে আটকা পড়া যাত্রী ও শ্রমিকরা। কুয়াশার তীব্রতা কমে গেলে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com