1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল

পাচার করা অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে বলেন, ‘এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি।’ এসময় তিনি সুইস রাষ্ট্রদূতের কাছে পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চান।

এ বিষয়ে সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক জানিয়ে রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী।

তিনি বলেন, ‘আমি সত্যিই আশা করি বাংলাদেশের ব্যবসায় পরিবেশ আরও বিকাশ লাভ করবে।’ এসময় মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অধ্যাপক ইউনুস বলেন, তার সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তরুণ রোহিঙ্গা নেতৃত্ব গড়ে তুলতে চান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com