1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে ২১ জনকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে পটুয়াখালীর কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি বিধিনিষেধ না মানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১১ রেস্টুরেন্ট ব্যবসায়ীকে ৩৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট ও চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এ সময় করোনা সংক্রমণ রোধে সচেতনতা মূলক সৈকতে মাইকিং ও পর্যটকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা সংক্রমণ রোধে প্রথমে মাইকিং করে পর্যটক ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। তারপরও যারা স্বাস্থ্যবিধি মানেননি তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ধারা মতে ১০ মামলা ও ভোক্তা অধিকার আইনের ধারায় ১১টি মামলা হয়েছে। সর্বমোট ২১টি মামলায় ৫৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ইকোফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি ও মহিপুর থানার এসআই ইমরানসহ ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com