1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

পরীমনির মামলার তদন্ত প্রতিবেদন ৮ জুলাই দাখিলের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) আদালত এই আদেশ দেন। সাভার থানা পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

সোমবার (১৪ জুন) ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে চিত্রনায়িকা পরীমনি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। এরপরে প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।

১৪ জুন রাত ১২টার দিকে ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এদিকে, পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় এবং মাদক আইনের মামলায় আসামিদের মঙ্গলবার আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com