1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর

পরীমনিকে ছাড়াতে টাকা দিতে রাজি ভুলু বারী!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন তিনি। রুপালি পর্দার এই তারকার হৃদয় মানবিক, তা তিনি প্রমাণ করেছেন বহুবার। সস্প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী ভুলু বারীর দিকে।

১৫ আগস্ট, রবিবার এফডিসির ২ নম্বর শুটিং ফ্লোরের সামনে অভিনেত্রী ভুলু বারীসহ কয়েকজন এক্সট্রা শিল্পী বসে ছিলেন। সাংবাদিক দেখেই তাদের প্রথম প্রশ্ন-মামা পরীমনি কবে ছাড়া পাবে? তাদের এই প্রশ্নের সঠিক উত্তর জানা নেই এই প্রতিবেদকের। উত্তর না পেয়ে অনেকেই মন খারাপ করলেন।

অনেকে খুলে বসলেন স্মৃতির ঝাঁপি। পরীমনি কখন, কবে তাদের সহযোগিতা করেছে বললেন অনেকে। অনেক কথার ভিড়ে হঠাৎ ভুলু বারী বললেন, ‘পরীমনিকে ছাড়িয়ে আনতে টাকার দরকার হলে আমিও টাকা দিতে চাই। মানুষের কাছে হাত পেতে হলেও টাকা জোগাড় করুম।’

আপনি পরীমনিকে টাকা দিতে চান কেন? প্রশ্ন করতে দেরি হলেও উত্তর পেতে দেরি হলো না। ‘আমার উপকার করেছে পরীমনি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পরে তার জন্য দোয়া করি। আমার মেয়েকেও বলেছি নামাজ পরে দোয়া করতে।’ বললেন ভুলু বারী।

করোনাকালে কাজের অভাবে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন জানতে পেরে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে ভুলু বারীকে দশ হাজার টাকা দিয়ে সহায়তা করেন পরীমনি। এর আগেও বিভিন্ন সময় চলচ্চিত্র ও তার বাইরের মানুষদের বিপদে সহায়তা করেছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করা হয়। এরপর মাদক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর প্রথমে চার দিন পরে দুই দিনের রিমান্ডে দেওয়া হয় তাকে। ১৩ আগস্ট পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com