1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

পরীমণির অশোভন আচরণ নিয়ে যা বললেন সোহেল তাজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাদক মামলায় জামিন পেয়ে গত ১ সেপ্টেম্বর কারামুক্ত হন চিত্রনায়িকা পরীমনি। বের হওয়ার সময় কারাফটকে তিনি উপস্থিত জনতাকে হাত তুলে শুভেচ্ছা জানান। সে সময় তার হাতে লেখা ছিল, ‘Dont ও লাভ চিহ্ন, এরপর me Bitch’ (ডোন্ট লাভ মি বিচ)।

মেহেদি রঙে হাতে লেখা সেই বার্তার জন্য ভক্তদের চোখে দৃঢ়চেতা পরীমনির অনেক প্রশংসা হয়েছে। তবে সমালোচনাও কম হয়নি। যারা তার জামিন চেয়ে আন্দোলনের জন্য মাঠে ছিলেন তাদেরও অনেকে আহত হয়েছিলেন পরীমনির এমন পাগলামিতে। তাদের মতে, কারাবাস শেষে পরীর আরও সংযত হওয়া উচিত ছিল। আলোচনা-সমালোচনা যাই হোক বিখ্যাত ইংরেজি গানের লাইনটি পরীমনিকে আন্তর্জাতিক মিডিয়ায়ও জায়গা করে দিয়েছিল।

আবারও পরীমনি হাজির হলেন হাতে মেহেদির রঙে নতুন লেখা নিয়ে। এবার তিনি লিখলেন, ‘… মি মোর’। বুধবার আদালতে হাজিরা দিতে যান তিনি। এসময় তার হাতে দেখা যায় এ লেখা। এরপর তিনি কিছু ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি সিগারেট হাতে বসে আছেন। তার সেই ছবি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

পরীমণির এই ছবিগুলো নিয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ফেসবুকে তিনি লিখেছেন, ‘একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়- আমাদের ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে…।’

তিনি একটি টেলিভিশন চ্যানেলের নিউজের অংশ শেয়ার করে এ মন্তব্য করেন। দুই ঘণ্টার মধ্যে প্রায় ৯ হাজার মানুষ সেই পোস্টে রিয়্যাক্ট করেছেন। দুই হাজার জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। শেয়ার দিয়েছেন ৫৬৫ জন।

তাহমিদ আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, ‘আমরা তরুণ সমাজ মারাত্মকভাবে আদর্শহীনতায় ভুগছি। যার ফলে এদের এতো ফ্যান ফলোয়ার।’

রুবিনা ইয়াসমিন নামে একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী সোহেল তাজের সেই পোস্ট শেয়ার করে লেখেন, তাকে এখনই থামানো উচিত। কারা তাকে থামাবেন! আসলে এ ইস্যু নিয়ে সামাজিকভাবে সবাই বিরক্ত! সমাজের জন্য তার কর্মকাণ্ডগুলো হাইকোর্টের নজরে আনা উচিত বলে তিনি মনে করেন।

এর আগে গত ৪ আগস্ট পরীমনিকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় জামিন পেয়ে গত ১ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে তিনি জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com