1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

পরীকে অনেক সম্মান করি, ভালোবাসি: শরীফুল রাজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৫৮ বার দেখা হয়েছে

পরীমণির দাবি মিম ও তার স্বামী রাজের মধ্যে সম্পর্ক রয়েছে। এনিয়ে তাদের মেসেজিংয়ের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। এবার সে স্ক্রিনশট নিয়ে মুখ খুললেন পরীমণির স্বামী শরিফুল রাজ।

এ বিষয় গণমাধ্যমকে রাজ জানান, আমি আমার যেকোনো কাজের প্রতিই যত্নশীল। সংসারের প্রতি তো আরও যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব, এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না।

রাজ আরও বলেন, বিদ্যা সিনহা মিমের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথাও সামনে এনেছেন পরীমণি। কিন্তু আমার বিরুদ্ধে কেন এমন অভিযোগ আনল জানি না। আমি রীতিমতো শকড। আমার বিরুদ্ধে পরীর আনীত সব অভিযোগই মিথ্যা।

সংসার ভাঙার বিষয় জানতে চাইলে রাজ বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি যে, হুট করে সংসার ভেঙে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাব। আমাদের একটি আদরের সন্তানও আছে। তাই আমি বলব, পরী যদি নিজের অজান্তে কোনো ভুল বুঝে থাকে তবে সে তার সুচিন্তা দিয়ে সবকিছু স্বাভাবিক করবে ও সামলে নেবে। আমার আর বলার কিছু নেই।

প্রসঙ্গত, গত বুধবার (৯ নভেম্বর) ভোররাতে স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন পরীমণি। একই স্ট্যাটাসে রাজ-মিম জুটির পরাণ ও দামাল ছবির পরিচালক রাফিকেও ‘দালাল’ বলে আখ্যায়িত করেন। আর মিমকে বলেন নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com