1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

পরাজয় মেনে ট্রাম্পকে কমলা হ্যারিসের অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেরে ওঠেননি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাকে বেশ বড় ব্যবধানে হারিয়েই দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে ঘাঁটি গাড়তে চলেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নির্বাচনে পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা। ফোনকলের মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এছাড়া ট্রাম্পকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হয়ে ওঠার-ও আহ্বান জানিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-র তথ্য অনুযায়ী, ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে এখন পর্যন্ত ২৯২ ভোট পেয়েছেন ট্রাম্প, কমলার ভোটের সংখ্যা ২২৪। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ২৭০ ভোটই যথেষ্ট।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প এবং কমলা কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। ব্যক্তিগত আক্রমণ শুরু করে নানাভাবে একে অপরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে সরাসরি ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়েছিলেন কমলা হ্যারিস। অন্যদিকে ট্রাম্প কমলার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তবে মার্কিন ভোটাররা শেষ পর্যন্ত ট্রাম্পকেই হোয়াইট হাউজে ফেরানোর পক্ষে রায় দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com