1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে

পদ্মা সেতুর দুই থানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে দুটি থানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) বিকাল ৫টা ১০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা সেতু এলাকার নিরাপত্তার জন্য দুই প্রান্তে নির্মিত দুই থানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

থানা দুটির নাম হলো- পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ থানা। এরমধ্যে পদ্মা সেতু উত্তর থানা মুন্সীগঞ্জ ও দক্ষিণ থানা শরীয়তপুর প্রান্তে। উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পদ্মা সেতু উত্তর থানায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, পুলিশ সুপার আব্দুল মোমেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

থানা দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৬ কোটি টাকা। ইতোমধ্যে থানা দুটিতে একজন করে ওসি, দুজন করে এসআই, তিন জন এএসআই ও ২০ জন করে কনস্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

উল্লেখ্য, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি পুলিশ হাসপাতাল, পুলিশের ছয়টি নারী ব্যারাক, ১২০ গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান ও অনলাইন জিডি উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com