1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

পদ্মার গোয়ালন্দ থেকে পাকশী চ্যানেলে বালু উত্তোলন বন্ধের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী :  রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পাবনার পাকশী চ্যানেল পর্যন্ত রাজবাড়ী, পাবনা ও কুষ্টিয়া জেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (১৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী হাবিব-উন-নবী ও মো. আশিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ আহমেদ। এছাড়া নদী রক্ষা কমিশনের পক্ষে ছিলেন মুনতাসীর মাহমুদ রহমান।

আইনজীবী হাবিব-উন-নবী রায়ের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে বালু মহাল ইজারার ক্ষেত্রে অবশ্যই বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসরণ করতে বলা হয়েছে। আর পদ্মা নদী চ্যানেলের তলদেশ রক্ষা করে এবং নদীর পাড় ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে উত্তোলন যোগ্য বালুর স্থান ও পরিমাণ নির্ধারণ করে সেই সার্ভের ভিত্তিতে বালু মহাল ঘোষণা করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ফরিদ হাসান মেহেদী ও
রাশেদুজ্জামান রানাসহ ৫ জন ২০২২ সালে জনস্বার্থে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করে মঙ্গলবার রায় দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com