1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

পটুয়াখালী জেলা গলাচিপায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৯২ বার দেখা হয়েছে

মোঃ নুহু ইসলাম স্টাফ রিপোর্টার : গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারে দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় গলাচিপা থানার সামনে গলাচিপায় কর্মরত সকল স্তরের সাংবাদিকদের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, আর কত গণমাধ্যমকর্মী ও সকল স্তরের জনসাধারণের প্রাণ গেলে এ দেশের বিচারব্যবস্থার সংস্কার হবে। ন্যায় বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে। প্রশাসনের গ্রেফতার নাটক বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার দ্রæত না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন সাগর-রুনি হত্যাকান্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটির ও বিচার হয়নি বলে উল্লেখ করেন । অবিলম্বে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামি গ্রেফতার হলেও অতি দ্রæত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানান, যেন সাগর-রুনির বিচারের মত না ঘটে। বিচারের নামে কোন ধরনের বিতর্ক সাংবাদিকরা মেনে নেবে না বলে কঠিন হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com