1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

‘নৌকার বিজয় নিশ্চিত’, ভোট দিয়ে বললেন আইভী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৮৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী। আজ রবিবার সকাল পৌনে ১১টায় কেন্দ্রে ভোট শিশুবাগ বিদ্যালয়ের তিন নম্বর কক্ষে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেলিনা হায়াত আইভী বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত। ভোটের ফলাফল যা-ই হোক, মেনে নেব। অবশ্য কিছু কেন্দ্রে সমস্যা সৃষ্টির চেষ্টা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’

গত শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রাচারণা। এ সিটির ২৭টি ওয়ার্ডে সাতজন মেয়র পদপ্রার্থী, ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার। মোট ভোটকেন্দ্র ১৯২টি, মোট ভোট কক্ষের সংখ্যা ১৩৩৩টি। অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৫টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com