1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এক মঞ্চে আওয়ামী লীগ নেতারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল পৌর নির্বাচনে নৌকার প্রার্থী আল মোজাহিদ হোসেন তুষারকে বিজয়ী করতে একাট্টা হয়েছেন জেলা-উপজেলার আওয়ামীলীগ নেতারা। এরই ফলে সাবেক এমপি,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারন সম্পাদক সহ সর্বস্তরের নেতাকর্মীরা এক মঞ্চে উঠেছেন। আজ শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল আটিয়াগাঁও মাঠে নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থীকে বিজয়ী করেত এক মঞ্চে উঠেছেন। জনসভায় নৌকা প্রতিকের প্রাথীকে বিজয়ী করার আহব্বান জানান।

ঘোড়াশাল পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থী আল মোজাহিদ হোসেন তুষার বলেন,ঐতিহ্যের পথে সুস্থ সমাজ গড়া সহ টেকসই উন্নয়ন আধুনিক ও সমৃদ্ধশালী পৌরসভা গড়ার লক্ষে আমি কাজ করে যাবো। ঘোড়াশালের অবহেলিত এলাকার উন্নয়ন সহ মাদক নিমূলে থাকবে আমার প্রধান ভূমিকা।

সভায় বক্তারা বলেন,আওয়ামীলীগের বেশ কিছু নেতা নৌকা ডুবাতে সতন্ত্রী প্রার্থীকে নিয়ে মাঠে নেমেছেন। আপনারা সফল হতে পারবেন না। পলাশ ঘোড়াশানের মাটি আওয়ামীলীগের মাটি। এই মাটির ক্লিন ইমেজের নেতা আল মোজাহিদ হোসেন তুষারকে মানুষ ভালোবাসে। সে কোন ভাইটাল পদে না থেকেও মানুষের কল্যানে কাজ করেছে। মানুষের সুখ-দুখে সাধারন মানুষের পাশে ছিল। তাই ঘোড়াশাল পৌরবাসী তাকেই বেছে নেবে।

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন পলাশ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব,সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া,শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ খান,সাধারন সম্পাদক সামসুল আলম খান রাখিল,মাধবদী পৌর সভার মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক,নরসিংদী পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল,নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু,চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম নেওয়াজ,পলাশের সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুখ সহ জেলা উপজেলা সহ সর্বস্তরের নেত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com