1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

নোবেলের বিতর্কিত মন্তব্য, ব্যবস্থা নিচ্ছে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ১০৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গান নিয়ে যতটা না আলোচিত হয়েছেন, বিতর্কিত মন্তব্যের কারণে তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। তাকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে বারবার উঠে আসছে তার নাম। সবশেষ ‘নগর বাউল’ খ্যাত রকস্টার জেমসকে উদ্দেশ্য করে তার আপত্তিকর বক্তব্যের কারণে এখনো সমালোচনার ঝড় বইছে সংগীতাঙ্গনে। যদিও এসব বক্তব্যের কারণে ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নোবেল।

তবে একের পর এক বিতর্ক জন্ম দেওয়ায় তরুণ এই গায়কের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগ। সাইবার বুলিং ও শিল্পী-সাংবাদিকসহ অন্যদের হেনস্থা করায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম জানান, শিগগিরই এর সমাধান হবে।

এক ফেসবুকবার্তায় পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যেই অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এই বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

এদিকে, নিজের কোনো গান প্রকাশের আগে ফেসবুকে একাধিক ইস্যুতে বিতর্কিত পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন নোবেল। জানা গেছে, এবারও তার একটি গান আসার কথা। যার শিরোনাম ‘মেহেরবান’। এর প্রচারণার অংশ হিসেবেই হয়তো তার এমন বিতর্কিত পোস্ট! তবে নোবেলের দাবি, তার ফেসবুক পেজ হ্যাক হয়েছে।

এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক নোবেলের এসব আচরণের কারণে তার সঙ্গে হওয়া ২২ গানের চুক্তি বাতিল করেছে। এ ছাড়া নোবেলকে একাধিক সিনেমার প্লেব্যাক থেকে বাদ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com