1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পার্বত্য উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫০১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আজ বুধবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari)। উপদেষ্টার সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, এনার্জি সেক্টরের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি সুরক্ষা ইত্যাদি বিষয়ে দুই দেশের একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় তিনি সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমাকে আগামী ১৮-১৯ আগস্ট নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিতব্য HKH Parliamentarians’ Meet 2025-এ অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, উপদেষ্টার একান্ত সচিব ও মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, নেপাল দূতাবাসের সেকন্ড সেক্রেটারি মিজ ইয়োজানা বামজান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইং-এর সহকারী সচিব মিজ তাহসিন বিনতে আনিস উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com