1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নেপালের নব নিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় ফেডারেল ডেমোক্রাটিক রিপাবলিক নেপালের নতুন প্রধানমন্ত্রীকে বলেন, আপনার পঞ্চমবারের মত উচ্চ পদে ফিরে আসা এবং নেপালের সংসদ কতৃর্ক ১৮ জুলাই ২০২১ তারিখে আপনাকে প্রদত্ত নিরঙ্কুশ সমর্থন তা আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং নেপালের রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থা রয়েছে তারই প্রমাণ।

ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।
তিনি গভীর আস্থা ব্যক্ত করে বলেন, শের বাহাদুর দেউবার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা সম্ভাব্য খাতে সুযোগগুলো অনুসন্ধানের মাধ্যমে আরও গভীর করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

প্রধানমন্ত্রী নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মত দুটি অনুষ্ঠানে অপরিসীম মূল্য সংযোজন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে ২০২১ সালে উন্নয়শীল দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ হওয়ার পথে রয়েছে।

তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন থেকে সুবিধা নিতে নেপালকে আমন্ত্রণ জানান এবং দুই দেশের পারষ্পরিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

নেপালী কংগ্রেস নেতৃত্ব যখন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় দেশটির প্রতি প্রতি সমর্থন ব্যক্ত করেছিল সেই সময় থেকে দুই দেশের সম্পর্কের সূত্রপাত ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এটি আগামীতে আরো সম্প্রসারিত এবং গভীর হবে।

তিনি সুবিধাজনক সময়ে শের বাহাদুর দেউবাকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।

শেখ হাসিনা নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করে নেপালের বন্ধুপ্রতীম জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com