1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরো কয়েকজন ইসরাইলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। পরোয়ানা জারির খবর শুনে ইসরাইলে ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ইসরাইলি টেলিভিশনের খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

চ্যানেল ১২ নিউজ জানায়, সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা থেকে রক্ষার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিসে তিন মন্ত্রী, বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ ‘জরুরি বৈঠক’ করেছেন।

খবরে কোনো সূত্রের উদ্ধৃতি না দিয়েই বলা হয়, অদূর ভবিষ্যতে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে, এমন ইঙ্গিত পাওয়ার পরই এই সভা আহ্বান করা হয়।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজের অফিস টাইমস অব ইসরাইলকে নিশ্চিত করেছে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা অফিসারদের বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানা জারি নিয়ে আলোচনা হয়েছে।

টিভির খবরে বলা হয়, নেতানিয়াহু চলতি সপ্তাহে বিষয়টি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের সাথেও আলাপ করে তাদের সহায়তা চেয়েছেন।

টেলিভিশনের খবরে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে কাটজ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন, কৌশলগত মন্ত্রী রন ডারমার উপস্থিত ছিলেন। এতে সিদ্ধান্ত নেয়া হয় যে আদালতের দ্বারস্থ হতে হবে এবেং গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করার জন্য ‘কূটনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের’ সহায়তা নেয়া হবে।

ইসরাইল আশঙ্কা করছে, গাজা উপত্যকায় মানবিক সঙ্কটের কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। বেশ কয়েকটি দেশ অভিযোগ করেছে, ইসরাইল আন্তর্জাতিক আইন এবং চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে। সূত্র : টাইমস অব ইসরাইল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com