1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

নিহতদের পরিবারকে ২ কোটি টাকা করে দিতে লিগ্যাল নোটিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে এবং আহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ বুধবার (৮ জুন) জনস্বার্থে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে আহতদের চিকিৎসা খরচ, দমকল বাহিনীকে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এছাড়া নোটিশে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ জনকে বিবাদী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। তিনি বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে আমরা রিট আবেদন করবো।

উল্লেখ্য, এর আগে শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনায় প্রথম দুদিনে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪১ জনের মৃতের খবর পাওয়া যায়। এরপর মঙ্গলবার (৭ জুন) ঘটনাস্থল থেকে আরও দুইটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে একজন ফায়ার সার্ভিসেরই কর্মী এবং অন্যজন সিকিউরিটি গার্ড হতে পারে বলে ধারণা করে ফায়ার সার্ভিস।

এদিকে আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা মাসুদ রানা নামে একজনের মারা যাওয়ার খবর আসে। এই নিয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com