1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

এইচ আর হীরা, বরিশাল : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠিত করা হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী, আর জনগণ ভোটের প্রতি আগ্রহী হলে কোনো শক্তিই নির্বাচনের গতি থামিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বা খুব খারাপ নয়—মোটামুটি সন্তোষজনক পর্যায়ে আছে। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও জনগণের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।”

নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক–শিক্ষার্থী সংঘর্ষের সাম্প্রতিক ঘটনার বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট দুই পক্ষ বসে সমাধানের উদ্যোগ নেবে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। এ রায়কে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “রায় যাই হোক, তা আইনানুগভাবে কার্যকর করা হবে। সহিংসতা বা অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে মাঠ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং মাঠ প্রশাসনকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com