1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

নির্বাচন আল্লাহর হুকুমে হচ্ছে: হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের একটি বেঞ্চ বলেছেন, ‘নির্বাচন আল্লাহর হুকুমে হচ্ছে, কারণ সবকিছু তার হুকুমেই হয়’।

রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

রিট আবেদনের শুনানিকালে বেঞ্চ বলেন, সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময় সংক্রান্ত বিষয়গুলো ইতোমধ্যে সুপ্রিমকোর্ট নিষ্পত্তি করেছে।

শুনানিকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, রিট আবেদনের বিষয়বস্তু সাংবিধানিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে আমরা আইন অনুযায়ী বিষয়টি দেখব।

হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শুরুর জন্য সোমবার দুপুর ২টা সময় নির্ধারণ করেছেন।

রিটকারী আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ হাইকোর্ট বেঞ্চকে বলেন, সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য আরও পাঁচ মাস সময় ছিল। কিন্তু নির্বাচন কমিশন তড়িঘড়ি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, অনেক স্বতন্ত্র প্রার্থী সময় কম থাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

এছাড়া তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায়ে আপিল বিভাগের নির্দেশনায় নির্বাচনকালীন সরকার ছোট করার কথা থাকলেও বর্তমান মন্ত্রিসভা ছোট করা হয়নি বলেও জানান তিনি।

তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রিট আবেদনের বিরোধিতা করে বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসির তফসিল ঘোষণায় কোনো আইন ভঙ্গ হয়নি।

তিনি সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদের বরাত দিয়ে বলেন, মেয়াদ শেষের কারণে সংসদ ভেঙে দেওয়ার আগের ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com