1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রংপুরের পীরগঞ্জে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৭ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। এ সময় ধর্ষক বাবা আদালতের এজলাসে উপস্থিতি ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে নিজ বাড়িতে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন বাবা। এরপর ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতিও দেখান। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে স্কুলপড়ুয়া মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় ১৪ আগস্ট ধর্ষণের অভিযোগ এনে বাবার বিরুদ্ধে মামলা করেন মেয়েটির মা।

এদিকে, ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে মেয়েটির পড়ালেখা বন্ধ হয়ে যায়। অভাব-অনটনের সংসারে দিশেহারা মা তার সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান। পরে ওই মেয়েটি সংসারের হাল ধরতে পোশাক কারখানায় কাজ নেয়।

রংপুরের পীরগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ কুমার রায় তদন্ত শেষে ২০১৯ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। আদালত প্রায় তিন বছর ওই মামলার বিচারকাজ শেষে সোমবার রায় দেন। রায়ে আসামিকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন। এ ছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক এম আলী আহমেদ।

মামলার বাদী পক্ষের আইনজীবী কাজী মাহফুজুল ইসলাম রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ঘৃণ্য এই অপরাধের কারণে পুরো পরিবারটি ক্ষতিগ্রস্থ। সামাজিক এই অবক্ষয় রোধে ধর্মীয় ও সামজিক সচেতনতা বাড়াতে হবে। আমরা রায়ে সন্তুষ্ট, যদিও আসামির ফাঁসির আদেশ আশা করেছিলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com