1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

নিজ দেশে চরম সংকট, তবুও কেন প্রতিবেশিদের টিকা দিতে আগ্রহী ভারত?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১০৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জোগান না থাকায় তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরুই হয়নি ভারতের একাধিক রাজ্যে। এতে তীব্র সমালোচনায় পড়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। করোনার প্রকোপে গোটা ভারত যখন বিপন্ন, সেই সময় বিদেশে টিকা পাঠানো হল কেন, তা নিয়ে লাগাতার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। সমালোচনার মুখে কিছুটা পিছু হটলেও, প্রতিবেশি দেশগুলোতে আগামী দিনে টিকা পাঠাতে বদ্ধ পরিকর ভারতের কেন্দ্রীয় সরকার। কূটনৈতিকভাবে উপমহাদেশে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার এছাড়া কোনও উপায় নেই বলে দিল্লিসূত্রের খবর।

পাকিস্তানকে বাদ দিলে এই মুহূর্তে ভারতের যে প্রতিবেশী দেশগুলোতে করোনার প্রকোপ সবচেয়ে বেশি, সেগুলো হল বাংলাদেশ, নেপাল এবং মলদ্বীপ। এর মধ্যে নেপাল এবং মালদ্বীপে পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে।

মালদ্বীপে এই মুহূর্তে সংক্রমণের হার প্রায় ৬০ শতাংশ। মালেতে কার্ফুও জারি হয়েছে।

অন্যদিকে, রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই করোনার প্রকোপ দেখা দিয়েছে নেপালে। সেখানকার স্বাস্থ্য পরিকাঠামো একেবারেই ভেঙে পড়েছে।

এমন পরিস্থিতিতে এই দেশগুলোতে টিকাকরণ বাড়ানোকেই প্রাধান্য দিচ্ছে দিল্লি। তাদের মতে, ভারতীয় উপমহাদেশে বৃহত্তম শক্তিশালী দেশ হিসেবে নিজেদের কর্তৃত্ব ধরে রাখার ক্ষেত্রে বিপদে-আপদে প্রতিবেশীদের পাশে থাকা জরুরি। তাই পরিমাণে কম হলেও টিকা রফতানি চলবে। সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com