1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

নিউ ইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আবারও নিমর্মভাবে হত্যার শিকার হলেন দুই বাংলাদেশি প্রবাসী। এবারের ঘটনাটি নিউ ইয়র্কের বাফেলোতে। শহরের জেনার ইস্ট ফেরিতে তারা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। নিহত আবু সালেহ মো. ইউসুফ সিলেটের মেজরটিলার বাসিন্দা। আর বাবুলের বাড়ি কুমিল্লায় । শনিবার দুপুর দেড়টায় ঘটনা ঘটলেও পুলিশ রাত ৮টায় তাদের পরিবারকে জানায়। কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন, দুপুরে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়লেও রাতে তা অস্বীকার করা হয়। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার দুজন তাদের নিজেদের বাসার কন্সট্রাকশনের কাজ দেখতে যাওয়ার পর ভিতর থেকে গুলি করে হত্যা করা হয়। তারা দুজনই কিছুদিন আগে বাফেলোতে মুভ করেছিলেন বলে জানা গেছে।

মর্মান্তিক এই হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। উত্তেজনা দেখা দেয়। শোকসন্তপ্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে তারা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।

রবিবার দুপুরে স্থানীয় বাফেলো মুসলিম সেন্টারে গণজামায়েতে কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হবে।

জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো, ইউএসএ ইনকের দায়িত্বশীল, বিশিষ্ট কমিউনিটি সংগঠক মোস্তাফিজুর রহমান মুরাদ জানান, দুই বাংলাদেশি হত্যার ঘটনার খবরে তারা স্তব্ধ হয়ে গেছেন। বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে। নির্মম ঘটনার প্রতিবাদ, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সবাই মিলে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

এদিকে গত কয়েকমাস যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছেন । কেউ পুলিশের হাতে, কেউবা দূর্বৃত্তদের হাতে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com