1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর হাজারীবাগে সোহানা তুলি (৩৮) নামে এক নারী সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) বিকেলে একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাড়ি যশোর সদরের বটতলা এলাকায়। তিনি ২০১৮ সালের ডিসেম্বর থেকে হাজারীবাগের ওই বাসায় থাকতেন।

তুলির বান্ধবী নন্দীতা তাবাসসুম জানান, ফোনে সাড়া না পেয়ে তিনি হাজারীবাগে তুলির বাসায় যান। দরজা নক করে সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন ভেতরে। এসময় তিনি তুলিকে ঝুলন্ত অবস্থায় দেখে সবাইকে খবর দেন। পুলিশ এসে বিকেলে মরদেহ উদ্ধার করে।

সোহানা তুলির ছোট ভাই মোহাইমিনুল ইসলাম বলেন, সবশেষ গতকাল দুপুরে আপুর সঙ্গে কথা হয়েছিল। এরপর বুধবার আব্বু ফোন করে ঘটনা জানান।

নিহত সোহানা তুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। তিনি কাজ করেছেন দৈনিক আমাদের সময় ও কালের কণ্ঠ পত্রিকায়।

সবশেষ ২০২০ সাল পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন সোহানা তুলি। এরপর কিছুদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

এছাড়া সোহানা তুলি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য ছিলেন। সাব-এডিটর কাউন্সিলেরও সদস্য তিনি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com