1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

নারী প্রার্থীর প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লার বরুড়ায় সংরক্ষিত নারী সদস্য পদের এক প্রার্থীর প্রচারণায় বোরকা পড়ে পুরুষদের নাচতে দেখা গেছে। এরই মধ্যে ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই নারী প্রার্থীর নাম মোসা. পুতুল বেগম। তিনি উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী। আগামী ২৮ নভেম্বর বরুড়া উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

এ বিষয়ে পুতুল বেগম জানান, সূর্যমুখী ফুল প্রতীক পেয়েছেন তিনি। এখন রাত-দিন প্রচার প্রচারণা চলছে। তারই অংশ হিসেবে গত সোমবার বিকেলে তার পক্ষে একটি মিছিল বের হয়। সেখানে বেশ কশেকজন পুরুষ বোরকা পরে গানের তালে তালে নেচে গেয়ে পুতুল বেগমের পক্ষে ভোট চেয়েছেন। মিছিলের নেতৃত্ব দেন পুতুল বেগম নিজেই।

কেন পুরুষদের বোরকা পরিয়ে নেচে গেয়ে ভোট চাইছেন, এমন প্রশ্নের জবাবে পুতুল বেগম বলেন, বোরকা পরেতো আর মেয়েরা নাচবে না, এটা লজ্জারও। আর পুরুষদের দিয়ে অভিনব প্রচারণা করালেতো সমস্যা নেই। তাই পুরুষদের দিয়েই কাজটি করিয়েছি। এটা যেমন আনন্দের, তেমনি আকর্ষণীয়। এতে সবাই খুব মজা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com