1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

নারীদের ইতেকাফের বিধান কি?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজিডি ডেস্ক: ইতেকাফ (الإعتكاف) একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই লোক দেখানো এবং দুনিয়াবী স্বার্থ পরিহার করে, শুধু মাত্র মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইতেকাফ করতে হবে।

ইতেকাফ মানুষকে দুনিয়াবী ব্যস্ততা পরিহার করে আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদতে মগ্ন হওয়া শিক্ষা দেয় এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জুড়ে দেয়। এতে আল্লাহর প্রতি মহববত বৃদ্ধি পায়।

ইতেকাফের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য বিশেষ কিছু সুযোগ দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো, এ মাসের শেষ দশকের বরকতময় রজনী ‘লায়লাতুল কদর’ (ليلة القدر) যা হাজার মাস অপেক্ষা উত্তম। সেই রজনী পাবার জন্য ইতেকাফ এক বিশেষ ব্যবস্থা।

নারীদের ইতেকাফের বিধান

নারীদের জন্য ইতেকাফ করা শরিয়াত সম্মত। রাসূলুল্লাহ (সা.) এর স্ত্রী আয়েশা (রা.) বলেন,

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ذَكَرَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ، فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ فَأَذِنَ لَهَا،

অর্থ: ‘রাসূলুল্লাহ (সা.) রমজান মাসের শেষ দশদিন ইতেকাফ করবেন বলে উল্লেখ করলেন। তখন আয়েশা (রা.) তার কাছে ইতেকাফের অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন’। (বুখারি হা/২০৪১-৪৫)

আয়েশা (রা.) তিনি আরো বলেন,

اَنَّ النَّبِيَ النَّبِىُ صَلَّى اللهُ علَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ العَشْرَ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللهُ، ثٌمَّ اِعْتكَفَ اَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ

অর্থ: ‘রাসূলুল্লাহ (সা.) মৃত্য পর্যন্ত রমজান মাসের শেষ দশদিন ইতেকাফ করেছেন। অতঃপর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন’। (বুখারি হা/২০২৬; মুসলিম হা/১১৭২) অতএব, নিরাপদ পরিবেশ ও পৃথক ব্যবস্থাপনা থাকলে নারীরাও ইতিকাফ করতে পারবে।

ইতেকাফ করার ক্ষেত্রে নারীদের জন্য শর্ত

(ক) স্বামীর অনুমতি: স্বামীর অনুমতি ব্যতীত নারীরা ইতেকাফ করতে পারবে না। যেমন আয়েশা (রা.) ইতেকাফের জন্য রাসূলুল্লাহ (সা.) এর কাছে অনুমতি প্রার্থনা করছিলেন। তদ্রূপ হাফসাহ ও যায়নাব (রা.)-ও অনুমতি চেয়েছিলেন। (বুখারি হা/২০৩৩, ২০৪১-৪৫; মুসলিম হা/১১৭২-৭৩)

(খ) ফিৎনার আশংকা না থাকা: নারীর জন্য ইতেকাফ করা বৈধ হবে না, যদি তার ব্যাপারে কোনো আশংকা কিংবা তার কারণে অন্য কোনো পুরুষ ফিৎনায় পড়ার আশংকা থাকে। সব ধরনের ফিৎনা থেকে নিরাপদ হলে নারীদের ইতেকাফ করা বৈধ হবে। (সহিহ ফিকহুস্ সুন্নাহ পৃঃ ১৫২)

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com