1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও পাঁচজন যাত্রী।

নিহতদের মধ্যে ঘটনাস্থলেই দু’জন, হাসপাতালে নেওয়ার পথে দু’জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন এবং বাড়িতে নেওয়ার পর এক নারীর মৃত্যু হয়।

শুক্রবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬), গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোজাফ্ফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৫৫) ও অজ্ঞাতনামা আরও তিনজন।

জানা গেছে, দুপুরে পাঁচদোনা থেকে একটি কাভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি ভাটপাড়া টাকশাল মোড়ে এলে বিপরীত দিক ঘোড়াশাল থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দু’জন নিহত হন। আহত হন আরও নয়জন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এই হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই পাঁচ জনকে মৃত ঘোষণা করেন এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এছাড়া আহতাবস্থায় এক নারী (৩০) নিজ বাড়ি যাওয়ার পর সেখানে মৃত্যুবরণ করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com