1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

নয়াপল্টনে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে আসছেন দলের নেতাকর্মীরা। সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন তারা। ইতিমধ্যে শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বিএনপির কার্যালয়।

সরজমিন দেখা গেছে, সকাল থেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

১৬ দিন তালাবদ্ধ থাকার পর গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেন দলটির নেতাকর্মীরা। এদিন বিকাল ৩টা ৫৩ মিনিটের দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা হাতুড়ি দিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।

এরআগে গত ১৬ জুলাই রাতে কার্যালয়ের ভেতরে ডিবি পুলিশ অভিযান চালানোর পর কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেয়া হয়। কার্যালয়টির প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতাও ওই সময় টাঙিয়ে হয়। পরে ১৯ জুলাই ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী ওই তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর ২০ জুলাই মূল ফটকে তালা লাগানোর পর আর কেউ কার্যালয়ে যায়নি। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com