1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা

নবীন প্রজন্মই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে- কফিল উদ্দিন আহমেদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। কেউ হবে গায়ক, কেউ হবে নায়ক, কেউ হবে খেলোয়াড়, কেউ ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উকিল-ব্যারিস্টার- ভবিষ্যতের দেশ আপনাদের হাতে গড়ে উঠবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরার কিংস কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা যারা প্রবীণ হয়েছি, আমরা আর নতুন কিছু হতে পারব না। আমরা যে অবস্থানে আছি, সেখান থেকেই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে হবে। কিন্তু আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই শিক্ষার পাশাপাশি শরীর চর্চা, সামাজিক দায়বদ্ধতা, বড়-ছোটের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি ও ভালোবাসা শেখা জরুরি। শুধুমাত্র বই মুখস্থ করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না; মানুষের জন্য কাজ করাই শিক্ষার আসল উদ্দেশ্য।

এসময় কফিলউদ্দিন বলেন, আমি ঢাকা-১৮ আসনের উত্তরা এলাকার স্থায়ী বাসিন্দা। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের একজন ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

তিনি বলেন, জনগণের শক্তিই আমার প্রকৃত ভরসা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি এ এলাকার মানুষের উন্নয়ন এবং অধিকার আদায়ে কাজ করতে চাই।

তিনি নবীন-প্রবীণ সবার অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানকে প্রজন্মের মিলনমেলা হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com