1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

নতুন বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর নবম আসর শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে। আর এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। সেটি হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে অংশ নিয়েছেন সাকিব। এর আগে রোহিত শর্মা আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই সেই রেকর্ডের প্রথম ভাগ বসান।

২০০৭ থেকে ২০২২ পর্যন্ত আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র দুজন ক্রিকেটার সব ম্যাচে অংশ নিয়েছেন। সেখানে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামা ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান হলেন দ্বিতীয় ক্রিকেটার। রোহিত শর্মা ও সাকিব আল হাসান— এই দুজনের দখলে রয়েছে ক্রিকেটের দুর্দান্ত এক বিশ্বরেকর্ড।

একজন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অপরজন বাংলাদেশের সাকিব আল হাসান। রোহিত ও সাকিব এবার সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।

তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ডুয়ানে ব্রাভো। মাহমুদউল্লাহ ও ওয়ার্নার এই বিশ্বকাপেও আছেন। এটি তাদের ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন রোহিত ও সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে রোহিতের দখলে। তিনি ২০ ওভারের বিশ্বকাপে ৪০টি ম্যাচ খেলেছেন। দ্বিতীয় স্থানে সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩৭টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত (১,০১৫) রান। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন সাকিব (৪৭টি উইকেট)। সাকিবের এ হিসাব অবশ্য আজকের শ্রীলংকা ম্যাচের আগে।

সবচেয়ে বেশি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন যেসব তারকা
১. রোহিত শর্মা : নয়টি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪)।
২. সাকিব আল হাসান : নয়টি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪)।
৩. মাহমুদউল্লাহহ : আটটি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২৪)।
৪. ডেভিড ওয়ার্নার : আটটি (২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ ও ২০২৪)।
৫. ক্রিস গেইল : সাতটি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১)।
৬. ডুয়ানে ব্রাভো : সাতটি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১)।
৭. মুশফিকুর রহিম : সাতটি (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com