1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

‘নতুন কোনো মেগা প্রকল্পের পরিকল্পনা নেই’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপাতত নতুন কোনো মেগা প্রকল্প নেয়ার পরিকল্পনা নেই।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্তমানে নতুন কোনো মেগা প্রকল্প নেয়ার পরিকল্পনা নেই।’

রবিবার গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ র্যা্পিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় ফ্লাইওভারের দুই লেন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিআরটি প্রকল্পের কারণে জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং অচিরেই জটিলতার অবসান হবে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি কোনো মেগা প্রকল্প হাতে নেয়নি এবং তাদের আমলে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। কারা ক্ষমতায় যাবে আর কারা সেফ এক্সিট নেবে তা জনগণই সিদ্ধান্ত নেবে।’

২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য পরবর্তী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনি বিএনপিকেও আহ্বান জানান।

এসময় ওবায়দুল কাদেরের সাথে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি বলেন, ‘ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেন চালু হলে গাজীপুরসহ ৩৭টি জেলার মানুষ উপকৃত হবে বলে।’

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, যানজট কমবে এবং ঢাকাগামী যাত্রীরা সহজেই ফ্লাইওভার ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।

বিআরটি সূত্র থেকে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকায় প্রথম পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা।

বিআরটির ২০ দশমিক ৫ কিলোমিটার প্রকল্পের আওতায় চার দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ছয়টি এলিভেটেড স্টেশন, দশ লেনের টঙ্গী সেতু নির্মাণাধীন রয়েছে, যার ব্যয় চার হাজার ২৬৮ দশমিক ৩২ কোটি টাকা।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নজরুল ইসলাম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com