1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

নতুন উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু। আজ মঙ্গলবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের আহ্বায়কের দায়িত্বে থাকা অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপুর এই নিয়োগ আগামী ১৭ জুলাই থেকে কার্যকর হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

ছয়টি শর্তে অধ্যাপক সুলতান উল ইসলাম টিপুকে উপ-উপাচার্য পদে নিয়োগ নেওয়া হয়েছে। শর্তগুলো হলো উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন, এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন, তার নিয়োগ ১৭ জুলাই থেকে কার্যকর হবে এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com