1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

ধারাবাহিকে একাই চার চরিত্রে আসাদুজ্জামান নূর!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। এই ধারাবাহিকের ‘আগুনপাখির বাসা’ গল্পে একাই চারটি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর।

একইসঙ্গে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদের চরিত্রে রূপদান করেছেন তিনি।

বিটিভিতে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে। এই ধারাবাহিকের ২৩তম পর্ব থেকে ২৬তম পর্বে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে।

‘আগুনপাখির বাসা’ গল্পটির প্রচার শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। এই গল্পের রচয়িতা স্বপন নাথ। প্রযোজনায় আছেন মো. এরশাদ হোসেন।

নাটকের গল্পে দেখা যাবে, শিশু গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে ‘আগুনপাখির বাসা’ নামের মহল্লার পুরনো বাড়িটিতে নাসির আহমেদ নামে একজন নতুন ব্যক্তি এসেছেন। কিন্তু তাকে কখনো দেখা যায় না। সে বাড়িতে আরো তিনজন কাজের লোক-সুখলাল, জগলুল ও শাহনূরকে দেখা যায়।

মিতু-টিটুরা খেয়াল করে এই চারজরকে কখনো একসঙ্গে দেখা যায় না। প্র্রত্যেকেই আলাদা আলাদা থাকে। প্রত্যেকের আচরণই কেমন যেন রহস্যময়। তবে চৌকষ ক্ষুদে গোয়েন্দা দল একসময় ঠিক ঠিক ভেদ করে ফেলে এই রহস্য। বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের বীরত্বময় কিছু করুণ কাহিনী।

আসাদুজ্জামান নূর ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল। আরো আছেন ফারজানা ছবি ও কবির আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com