1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

ধর্ম নিয়ে কটূক্তি করায় বেরোবি শিক্ষার্থী আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

আটক সুজন পাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চমৎকার পালের ছেলে।

২৪ সেপ্টেম্বর (শনিবার) ভোররাতে ওই শিক্ষার্থীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির।

ওসি বলেন, ‘ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। পরে তাকে (সুজন পাল) আটক করা হয়েছে। এখনও তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়েল প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘ধর্ম বিষয়টি স্পর্শকাতর। ওই শিক্ষার্থী ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে উত্তেজনা তৈরি হলে তাকে আটক করা হয়।’

পরিস্থিতি সামলা দিতে সুজন পালকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাকে নিরাপদ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘শুনেছি সে বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। আমরা খোঁজখবর রাখছি।’

জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের (প্রথম বর্ষ) শিক্ষার্থী সেঁজুতি মুমু ইসলাম ধর্ম ও সনাতন ধর্ম নিয়ে সহনশীলতামূলক একটি পোস্ট করেন তার ফেসবুক ওয়ালে। তার পোস্টে ইসলাম ধর্মকে কটাক্ষ করে আপত্তিকর মন্তব্য করেন একই ব্যাচের শিক্ষার্থী সুজন পাল। তার কমেন্টের স্কিনশট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই শিক্ষার্থীর বিচার দাবিতে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে আজ ভোর রাতে তাকে আটক করে তাজহাট থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com