1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত : সিরিজ জয়ের অপেক্ষা বাড়ালো টাইগারদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এক ইনিংস শেষ হয়েছিল পুরোটাই। মুশফিকুর রহিমের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। আইরিশদের সামনে তাই লক্ষ্য ছিল ৩৫০ রানের। শক্তিমত্তা বিবেচনায় যা বলতে গেলে প্রায় অসম্ভবই হতো সফরকারীদের জন্য।

তবে আইরিশদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বৃষ্টি। বাংলাদেশ ইনিংস শেষ হওয়ার পর মুষলধারে যে বৃষ্টি শুরু হয়েছিল, সেটি না থামায় অবশেষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

এর আগে সোমবার টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

আয়ারল্যান্ডকে দেয় ৩৫০ রানের বিশাল লক্ষ্য। মুশফিকুর রহিমের দ্রুততম (৬০ বলে) সেঞ্চুরিতে বাংলাদেশ পৌঁছায় রানের চূড়ায়।

আগের ম্যাচে ৩৩৮ রান তুলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই রেকর্ড ভাঙতে সময় লাগল মোটে ৪৮ ঘণ্টা। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা তোলে ৩৪৯ রান।

৬০ বলে ১৪ চার ও ২টি ছয়ে মুশফিক পৌঁছান তিন অঙ্কে। ওয়ানডেতে আগের রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে ছিল। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন টাইগার অলরাউন্ডার।

রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে বেশ কয়েকটি মাইলস্টোন ছুঁয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজার রানে পৌঁছান, ওয়ানডেতে মুশফিক ৭ হাজার ও লিটন দাস পৌঁছান ২ হাজার রানের ক্লাবে।

দলীয় সংগ্রহ দুইশ ছোঁয়ার পর আগ্রাসী হয়ে ওঠেন মুশফিক। চারের পসরা সাজিয়ে আইরিশ বোলারদের হতাশায় ডোবান। টি-টুয়েন্টি ধাচের ব্যাটিং করেন তিনি।

বড় সংগ্রহের পথে লিটন দাস ৭০, নাজমুল হোসেন শান্ত ৭৩, তৌহিদ হৃদয় ৪৯ রানের ইনিংস খেলে অবদান রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com