1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

দেশে পৌঁছেছে ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেস’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ শনিবার রাত ১০টায় বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) ভারতের পেট্রাপোল বন্দর থেকে সরাসরি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লি. পণ্য চালানের রাজস্ব পরিশোধ করে রাতেই অক্সিজেন নিয়ে যাবে বলে কাস্টমস সূত্র জানায়।

ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ বাংলাদেশে এসেছে এই প্রথম।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান বলেন, শনিবার টাটা দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়। আমদানি করা অক্সিজেনের বিপরীতে ১৬ লাখ টাকা রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে খালাস নিতে হবে।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাত ১০টার দিকে ‘অক্সিজেন এক্সপ্রেস’এর ১০টি কন্টেইনার বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতীয় ‘অক্সিজেন এক্সপ্রেস’ কন্টেইনার নিয়ে সরাসরি যমুনা ব্রিজে পৌঁছে বাংলাদেশি ট্যাংকারে অক্সিজেন খালি করে আবার ভারতে ফিরে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com