1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে পরিচালিত দ্বিতীয় বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছেছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে ফ্লাইটটি। এতে মোট ৪০৫ জন যাত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনস-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত-এ আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
এর আগে বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রথম বিশেষ ফ্লাইটটি দুবাই থেকে ৩৭৮ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরে আসে। ওই ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ২৭ জন ক্রুও ছিলেন।
দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ৪০৫ জন বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে শুক্রবার সকালে দেশে পৌঁছায়।
জানা গেছে, ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস A330-300 উড়োজাহাজ দিয়ে বিশেষ দুটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
বিশেষ করে যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এসব ফ্লাইটে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com